

হিরক খান, মেহেরপুর :
মেহেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা মামলায় জেলা ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাসহ ৭ জন আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৭ জুলাই) দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসএম নাসিম রেজা জামিন আবেদন নামঞ্জুর করে এ নির্দেশ দেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন: জুয়েল রানা – মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক; রাধাকান্তপুর গ্রামের ইউনুস আলীর ছেলে, দরুদ আলী – আমদহ ইউনিয়ন পরিষদের সদস্য; বামনপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে, আসলাম খান পিন্টু, রবিন – বড় বাজার তহবাজার ব্যবসায় সমিতির সাবেক সহ-সভাপতি; বড় বাজার এলাকার আব্দুল মাবুদের ছেলে, রাশেদুল ইসলাম আনন্দ – জেলা ছাত্রলীগের সাবেক সদস্য; পোস্ট অফিস পাড়ার আব্দুল বারির ছেলে, কাজল দত্ত – জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক; বড়বাজার এলাকার পঞ্চাননের ছেলে, সামিরুল – গোলাম হোসেনের ছেলে।
মামলাটি ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের হওয়া জি আর ২৬৩ নম্বর মামলা। আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে সোমবার তারা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সোমবার, ০৭ জুলাই ২০২৫
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন











