আমতলিতে ট্রান্সফরমার লাগাতে গিয়ে লাইনম্যানের মৃত্যু

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলীতে একটি পুরাতন ট্রান্সফরমার পরিবর্তণ করে নতুন ট্রান্সফরমার লাগাতে গিয়ে বায়েজিদ হাসান আকাশ (৩২) নাম এক বিদ্যুতের লাইনম্যানের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) বিকল ৪ টার দিকে উপজেলার কুকুয়া ইউনিয়নের হরিমৃত্যুঞ্জয় গ্রামে ওই ঘটনা ঘটে।

নিহত বিদ্যুৎ এর লাইনম্যান বায়েজিদ বরিশাল বিমানবন্দর থানার তহুতপুুর গ্রামের বাকের হাসানের ছেলে।

জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে পল্লী বিদ্যুৎ এর লাইনম্যান বায়েজিদ তার সহকর্মী রিফাতের সাথে কুকুয়া ইউনিয়নের হরিমৃত্যুঞ্জয় গ্রামের বিদ্যুৎ সংযোগের একটি পুরাতন নষ্ট ট্রান্সফরমার পরিবর্তণের জন্য খুটিতে উঠে কাজ করছিলেন।

ওই সময় বিদ্যুৎ সংযাগ বন্ধ ছিল। কাজ শেষ হওয়ার আগেই নিজ দপ্তরের লোকজন ওই লাইনে বিদ্যুৎ সংযাগ চালু করায় বিদ্যুৎপৃষ্ট হয়ে বায়েজিদ তারের উপড় ঝুলে পড়েন। প্রায় ৫ মিনিট ঝুলে থাকে। তাতৎক্ষণিক তার সাথে থাকা সহকর্মী বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে।

পরে স্থানীয়দের সহায়তায় তারের উপড় ঝুলে থাকা লাইনম্যানকে বায়জিদের নিথর মরদহ নামিয়ে দ্রুত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

হাসপাতালের জরুরী বিভাগর চিকিৎসক লুনা বিনত হক তাকে মত্যু ঘোষণা করেন।

স্থানীয় গৃহবধূ সুমা বেগম জানায়, আমি বিদ্যুৎ এর লাইনম্যানকে তারের সাথে ঝুলতে দেখে তাতৎক্ষণিক আমতলী পল্লী বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে বলি কিন্তু তারা ওই সময় বিদ্যুৎ বন্ধ করেনি।

পল্লী বিদ্যুৎ আমতলী জোনাল অফিসের জুনিয়র প্রকৌশলী মো. খুরশিদ আলম বলেন, কাজ করার সময় বিদ্যুৎ সংযোগ চালুর বিষয়টি তদন্ত করা হবে।

পল্লী বিদ্যুৎ সমিতি পটুয়াখালী কার্যালয়ের জেনারেল ম্যানেজার মো. আবুল কাসেম বলেন, লাইনম্যান বায়েজিদের মৃত্যুতে কারো কোন গাফেলতি থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আমতলী থানার ওসি তদন্ত আমির হোসেন বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানা হয়েছে। তদন্ত সাপেক্ষ পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়া হবে।

শুক্র বার, ১১ জুলাই ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy