হোসেনপুর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি  :

কিশোরগঞ্জে হোসেনপুর উপজেলা আইন শৃঙ্খলা পুনগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনাা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত সকল সদস্যগনই নিজ নিজ মতামত উপস্থাপন করেন।

হোসেনপুর উপজেলার সর্বত্র মাদক ও জোয়ার স্বর্গরাজ্যে পরিনত হওয়ায় এর প্রতিকারে হোসেনপুর থানার অফিসার ইনর্চাজ মারুফ হোসেনকে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান।

কমিটির সম্মানিত সদস্য উপজেলা বিএনপি’র আহবায়ক শিল্পপতি জহিরুল ইসলাম মবিন বলেন মাদকের ভয়াবহতার কারনে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানিসহ বিভিন্ন অপরাধ সংগঠিত হচ্ছে। তাই পুলিশকে বিভিন্ন অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার ও মাদক সেবনকারী অপরাধীদের বিরুদ্ধে সকলকে জরুরী কার্যকরী পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা এ ছাড়াও বাল্য বিবাহ প্রতিরোধে সকলের সহযোগীতা ও সড়ক দুর্ঘটনা রোধে বালী বহনকারী ড্রামট্রাক সমুহ রাত ৮টা থেকে ভোট ৫টা পর্যন্ত চলাচলের সিদ্ধান্ত গ্রহন করেন। কিশোর ও যুবকদের বেপরোয়া গাড়ী চালানোই হোন্ডা দুর্ঘটনার মূল কারন সনাক্ত করে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করার সিদ্ধান্ত গৃহিত হয়। এ সময় বিশেষ বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) ফরিদ আল সোহান, মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির আমিনুল ইসলাম, অধ্যাপক এবিএম চঞ্চল, উপজেলা কৃষি অফিসার শাহজান কবির, শিক্ষা অফিসার এমদাদুল হক। এ ছাড়াও উপস্থিত ছিলেন কমিটির সদস্য সাংবাদিক, শিক্ষক, ইউপি চেয়ারম্যানবৃন্দ।

সোমবার, ১৪ জুলাই ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy