কালিহাতীতে ৮ জুয়াড়ী আটক

মোঃ নাবিল শাহরিয়ার, (টাঙ্গাইল):

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৮ জনকে আটক করেছে কালিহাতী থানা পুলিশ। অভিযানে নগদ ৬৭ হাজার ৫০০ টাকা, কম্বল ও জুয়া খেলায় ব্যবহৃত তাস উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) গভীর রাতে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন, কালিহাতী উপজেলার মশাজান গ্রামের মৃত আজমত আলীর ছেলে আঃ আজিজ (৫২), এলেঙ্গা গ্রামের মৃত মহর বেপারীর ছেলে মোঃ আনছের আলী (৬০), একই গ্রামের মৃত নলনীর ছেলে সুমন বনিক (৪২), বানিয়াবাড়ী গ্রামের মৃত দুলু শেখের ছেলে মোঃ আমজাদ হোসেন (৬৭), এলেঙ্গা গ্রামের মৃত সুবল চন্দ্র শেখের ছেলে অমূল্য চন্দ্র ঘোষ (৬৫), একই এলাকার মৃত সুশীল মালাকারের ছেলে শ্যামল কুমার মালাকার (৫৫), বাঁশি গ্রামের মৃত ছাবেদ আলীর ছেলে আব্দুল হালিম (৫৩), পৌলি গ্রামের মৃত পেয়ার আলী মন্ডলের ছেলে মোঃ হযরত আলী (৭৩)।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম জানান, “জুয়া খেলায় লিপ্ত থাকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার এলেঙ্গা বলাই ঠাকুরের টিনের ছাপড়া ঘর থেকে তাদের আটক করা হয়। এসময় ঘটনাস্থল থেকে নগদ ৬৭ হাজার ৫০০ টাকা, একটি কম্বল ও জুয়া খেলায় ব্যবহৃত ৩ সেট তাস উদ্ধার করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ খ্রি.

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ খ্রি.

You might like

About the Author: priyoshomoy