কবিতা : শীত ভালোবাসি

ক্ষুদীরাম দাস

কুয়াশা-ঢাকা ভোরে,
শিশির-ভেজা ঘাসে,
ঠাণ্ডা  হাওয়ার আদর লাগে,
মনটা যে তাই হাসে।

হেমন্তের মাঠ পেরিয়ে,
শীত যে এলো গাঁয়ে,
কম্বল-মুড়ি সবার ঘরে,
আয়েশি সুখ পায়ে।
খেজুর-রসের হাঁড়ি,
সকালে কাঁপন ধরে,
পিঠে-পুলির গন্ধ ভাসে,
মিষ্টি নতুন ভোরে।

আগুনের পাশে বসে,
গল্প জমে কত,
আলোটা ¤øান হতেই,
মনটা থাকে নত।
শীতের সকাল জুড়ে,
রোদটা লাগে ভারি,
লেপের তলায় সময় কাটে,
আলস্যটা ছাড়ি!

সকালের এই নরম আলো,
মিষ্টি আরাম দেয়,
প্রকৃতির বুকে তখন,
শান্তি খুঁজে নেয়।
বিকেল হলেই চাদর টানি,
সন্ধ্যা নামে দ্রæত,
সন্ধ্যার পর ঝিঁঝিঁ ডাকে,
অন্ধকারে ভূত!

শীতের রাতে চাঁদটা ওঠে,
তারার মেলা সাজে,
খোলা ছাদে ঘুম নেমে আসে,
ঠা হাওয়ার মাঝে।

পাহাড়-দেশের পাতা ঝরে,
রুক্ষ যে হয় মাটি,
তবুও শীতের আমেজটা,
লাগে বেশ খাঁটি।
এই ঋতুটা খুব প্রিয় তাই,
মনেতে রাখি ভরে,
শীতের সঙ্গে কাটুক বেলা,
দিনের পরে ভোরে

২৫ নভেম্বর ২০২৫ খ্রি.

You might like