

জিল্লুর রহমান :
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের বারুহাস গ্রামে কুপ্রস্তাবের অভিযোগকে কেন্দ্র করে এক দুঃখজনক ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী নারী জানান, গ্রামের মাতব্বরের ছেলে বিভিন্ন সময়ে তাকে একা পেয়ে কুপ্রস্তাব দিয়ে বিরক্ত করত। তিনি রাজি না হলে অভিযুক্ত ব্যক্তি ভয়ভীতি প্রদর্শন করত। এ কারণে তিনি ও তার স্বামী সোহেল রানা থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগের পর রবিবার সকাল ১১টার দিকে অভিযুক্ত ব্যক্তি অতর্কিতভাবে সোহেল রানার ওপর হামলা চালায়। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে বিকাল ৩টার দিকে তাকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চললেও এখনো কন্দল থামেনি।
প্রকাশিত : সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.
শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.














