চাঁদপুরে ইফতার সামগ্রী উপহার পেয়েছে দুই হাজার পরিবার

চাঁদপুর প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুর শহরে প্রায় দুই হাজার অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মানবিক এ উদ্যোগ গ্রহণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখা।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে আল-আমিন মডেল মাদ্রাসা ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন সংগঠনের নেতারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির মাওলানা বিলাল হোসেন মিয়াজী। তিনি বলেন, রমজান সংযম ও সহমর্মিতার মাস; এ সময়ে সমাজের সচ্ছল মানুষের উচিত অসহায়দের পাশে দাঁড়ানো। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে নিম্নআয়ের মানুষের জন্য এ ধরনের সহায়তা কার্যক্রম তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া। সঞ্চালনা করেন শহর জামায়াতের সেক্রেটারি শেখ মো. বেলায়েত হোসেন।

অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রকাশিত : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy