

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের মাসিক আইনশৃংখলা সভা সোমবার (২৩ ফেব্রুয়ারী ) উপজেলা প্রশাসনের সভা কক্ষে ইউএনও সেন্টু কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত সংসদ সদস্য (স্বতন্ত্র) আলহাজ্ব এমএ হান্নান।
বক্তারা উপজেলার সার্বিক আইনশৃংখলার উন্নয়নে বিশেষভাবে গুরুত্বারোপ করেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসিল্যান্ড এ আর এম জাহিদ হাসান, থানা অফিসার ইনচার্জ মোঃ হেলালউদ্দিন, সেনাক্যাম্প ইনচার্জ, ফায়ারসার্ভিস প্রধান, সাবেক মেয়র মোঃ মঞ্জিল হোসেন, প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউপি চেয়ারম্যান এবং সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান।
প্রকাশিত : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.
শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.
















