

সজীব খান, চাঁদপুর :
চাঁদপুর হাইমচর-৩ নির্বাচনী এলাকার এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের সাথে চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে, সোমবার ২৩ ফেব্রুয়ারি সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.এন. জামিউল হিকমার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর হাইমচর-৩ নির্বাচনে আসনের এমপি শেখ ফরিদ আহমেদ মানিক।
এ সময় তিনি বলেন, চাঁদপুরকে নিয়ে আমার অনেক স্বপ্ন রয়েছে, সে স্বপ্ন বাস্তবায়ন করতে চাই, এজন্য সকলের সহযোগীতা প্রয়োজন, চাঁদপুরে সরকারি ভাবে যত উন্নয়নমূলক প্রকল্প আসবে তা যেন সঠিক ভাবে বাস্তবায়ন করা হয়।

তিনি বলেন, চাঁদপুর থেকে নিয়ে টাকা নিয়ে আমার সংসার চালানো লাগবেনা, আমি চাই সরকারি প্রতিটি কাজ স্বচ্ছ ভাবে করা হয়, জরুরি যে সব কাজগুলো প্রয়োজন, সেসব কাজগুলো আগে করতে হবে, অপ্রয়োজনীয় কোন কাজ করা যাবেনা। যেখানেই দুনীতি হবে, সেখানেই প্রতিহত করা হবে, দুনীতিগ্রস্থ লোক চাঁদপুরে স্থান হবেনা, তিনি শিক্ষার মান উন্নয়ন নিয়ে বলেন, চাঁদপুরে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি সদর ইউএনও নজর রাখতে হবে, যাতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা নিয়মিতি পাঠদান করে, প্রতিটি বিদ্যালয়ের রেজাস্ট ভাল হয়, সেদিকে লক্ষ রেখে কাজ করতে হবে।
তিনি বলেন, চাঁদপুরে প্রচুর টিউবওয়েলের চাহিদা রয়েছে,এককভাবে কোন কোন টিউবওয়েল দেওয়া যাবেনা, যে বাড়িতে ৫/৭টি পরিবার তাকে সেখানেই টিউবওয়েল দেওয়া হবে। মানুষ যাতে বুঝতে পারে সরকার কাজ করছে।
খাল খননের বিষয়ে সরকার জোর দিয়েছে, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন করেছিলেন, সেই খাল খনন প্রক্রিয়া চালু হয়েছে, খালখানন করতে গিয়ে কোথাও কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হলে সাথে সাথে আইনি ব্যবস্থা নিয়ে কার্যক্রমকে সচল করতে হবে। এতে করে আমাদের ফসল উৎপাদন বাড়বে, খালে কোন প্রকার ময়লা আবর্জনার সংযোগ দেওয়ার যাবে না। সরকারি তালিকার খালগুলো খনন করতে হবে। জনগন বেঁচে থাকলে দেশ বাঁচবে।
এমপি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, জনগণের জন্য কাজ করার মূল কারিগর হচ্ছেন আপনারা বা এই জেলার দপ্তর প্রধানরা। একা কারও পক্ষে উন্নয়ন সম্ভব নয়। ‘আমি’ নয়, ‘আমরা’—এই চেতনা ধারণ করে সম্মিলিতভাবে কাজ করতে হবে। চাঁদপুরকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃত্বের সমন্বয় অত্যন্ত জরুরি।
মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর বার্তা দিয়ে বলেন, একদিনে মাদক সম্পূর্ণ নির্মূল করা সম্ভব নয়, তবে নিয়ন্ত্রণে আনা অবশ্যই সম্ভব। প্রশাসন, পরিবার ও সমাজ একসাথে কাজ করলে মাদকের বিস্তার কমানো যাবে। একইসঙ্গে কিশোর গ্যাং দমনে চলমান উদ্যোগ জোরদার করার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চাঁদপুর সদর সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি, উপজেলা কৃষি অফিসার, তপন রায়,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল হাসান ফয়সাল, চাঁদপুর মডেল থানার ওসি: মো: ফয়েজ আহম্মেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শিহান পারভেজ, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার রবিউল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক,উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবু সাঈদ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুমন কুমার দাস,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আফতাবুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মাহবুব আলম, উপজেলা সমবায় অফিসার নাজমুন্নাহার, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ সফিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মশিউর রহমান ভূইয়া, সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য), মেহেদী হাসান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম পাঠান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুর রহমান খান, উপজেলা বন কর্মকর্তা মোঃ কামরুল হাসান, উপজেলা আইসিটি অফিসার আনজুম রিয়াসাত, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সিমিতির সিফাত উদ্দিন, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর অফিসার শেখ মোঃ হারুনুর রশীদ হীরা (অঃদাঃ) তথ্য সেবা কর্মকর্তা ফাতেমা আক্তার, চাঁদপুর সদর উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক জিল্লুর রহমান, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের নাছির উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে শাহমাহমুদপুর ইউনিয়ন প্রশাসিক কর্মকর্তা এম এ কুদ্দুছ রোকন, আশিকাটি ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আবু বকর মানিক,রামপুর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা তনয় রায়, বিষ্ণুপুর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা হালিমা আক্তার, কল্যাণপুর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আলমগীর সরদার, মৈশাদী ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা শংকর আচার্য, তরপুচন্ডী ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ মুনসুর আহমেদ,বাগাদি ইউনিয়ন হিসাব সহকারী নুরুন নবী, বালিয়া ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা তাসলিমা আক্তার, লক্ষীপুর মডেল ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা শামীম, ইব্রাহিমপুর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেন, চন্দ্রা ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা বশির উল্লাহ খন্দকার, হানারচর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা রুমা আক্তার, রাজরেজরশ্বর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা নির্মল কৃষ্ণ পাল।
প্রকাশিত : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.
















