

সজীব খান, চাঁদপুর
চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের এম. এম. নূরুল হক ফাউন্ডেশনের উদ্যােগে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে, বুধবার ২৫ ফেব্রুয়ারি দুপুর ২টায় এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় মাঠে দেড়শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এম এম নুরুল উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন পাটোয়ারী সভাপতিত্বে এম এম নুরুল হক ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক আহসান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এম এম নুরুল হক ফাউন্ডেশনের সভাপতি, এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনজুরুল হক শোয়েব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখছেন এম এম নুরুল হক ফাউন্ডেশন সহ-সভাপতি, এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষা উপদেষ্টা লেখক জেসমিন মুননী, এম এম নুরুল হক ফাউন্ডেশনের উপদেষ্টা সেলিম পাটওয়ারী বাবুল প্রমুখ।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যাক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মনির মিজি,স্বপন মিজি, শাহজান মিজিসহ এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য প্রতি বছর এম এম নুরুল হক ফাউন্ডেশন অসহায় দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন এ ছাড়াও ফাউন্ডেশনটি বিভিন্ন সামাজিক কর্মকান্ড অব্যাহত রেখেছেন।
প্রকাশিত : বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.
















