শাহরাস্তিতে ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার

মোঃ কামরুজ্জামান সেন্টুঃ
চাঁদপুরের শাহরাস্তিতে ইয়াবা সহ মোঃ কাউছার হোসেন প্রকাশ হাবিব (২৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক উদ্ধার অভিযান চলাকালে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে থানার উপপরিদর্শক (এস আই) মোঃ খায়রুল আলম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে রাতে পৌরসভার বাদিয়া এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন।

ওই সময় বাদিয়া-মেহের স্টেশন রোডে কাউছার এর ঘরের সম্মুখে মসজিদ গলিতে তল্লাশিকালে তার কাছ থেকে ১১ (এগারো) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার সাথে থাকা সূচীপাড়া উত্তর ইউনিয়নের নবাবপুর বসু বাড়ির আবু তাহেরের পুত্র হাছান (২৮) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

আটককৃত কাউছার হোসেন প্রকাশ হাবিব পশ্চিম সুয়াপাড়া গ্রামের তারালিয়া পাটোয়ারী বাড়ির আমির হোসেনের পুত্র।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশিত : বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

 

You might like

About the Author: priyoshomoy