

বিশেষ প্রতিনিধি :
১ মার্চ (শনিবার) বিকেল ৪টায়, চাঁদপুর শহরের ১৪নং ওয়ার্ডে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৪নং ওয়ার্ড জামায়াতের যুব বিভাগের সভাপতি হাবিবুর রহমান খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর শহর জামায়াতের সহকারী সেক্রেটারি ও যুব বিভাগের সভাপতি সবুজ খান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওলানা দ্বীন ইসলাম চাঁদপুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ও তরপুরচন্ডী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী প্রফেসার আলমগীর বন্দুকশী, ১৪নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি হাফেজ মাওলানা আঃ মাজেদ এবং ১৪নং ওয়ার্ড যুব বিভাগের সেক্রেটারি আব্দুল মোত্তালিবসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রমজান মাস কেবল উপবাসের আনুষ্ঠানিকতা নয়; এটি একজন যুবকের জন্য নিজেকে নতুনভাবে গড়ে তোলার আধ্যাত্মিক প্রশিক্ষণ কেন্দ্র। তিনি বলেন, সমাজের প্রাণশক্তি হলো যুবসমাজ এবং এই শক্তিকে সঠিক পথে পরিচালিত করার সর্বোত্তম সময় হলো পবিত্র রমজান।
তিনি আরও বলেন, যৌবনের ইবাদত আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। রমজানের মূল শিক্ষা আত্মসংযম। ডিজিটাল ডিভাইসের আসক্তি কমিয়ে এ মাসে কোরআন চর্চা, নামাজ এবং নৈতিক চরিত্র গঠনে মনোযোগী হওয়া প্রয়োজন। দৃষ্টির সংযম ও জবান পবিত্র রাখা প্রকৃত রোজার অংশ। পাশাপাশি পাড়া-মহল্লায় ইফতার বিতরণ এবং আর্তমানবতার সেবায় যুবকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বক্তারা বলেন, যুবকরাই আগামী দিনের নেতৃত্ব দিবে। একটি সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বিনির্মাণে সকল যুবককে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রকাশিত : সোমবার, ০২ মার্চ ২০২৬ খ্রি.
















