দোহারে টিসিএল গ্রুপের আয়োজনে ইফতার সামগ্রী বিতরণ

মাকসুমুল মুকিম :

ঢাকার দোহার উপজেলার বানাঘাটা এলাকায় প্রায় ৩ হাজার মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

৩রা মার্চ ( সোমবার) বিকেলে ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ও টিসিএল গ্রুপের কর্ণধার তানভীর আহমেদ সানু মোল্লার অর্থায়নে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অপরদিকে একই দিনে জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় ৫ হাজার রোজাদারের মাঝে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। এসময় তিনি সমাজের বিত্তবানদের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং এ ধরনের উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

আয়োজক তানভীর আহমেদ সানু মোল্লা জানান, রমজানের তাৎপর্যকে সামনে রেখে প্রতিবছরই দরিদ্র ও অসহায় মানুষের জন্য সহায়তার উদ্যোগ নেওয়া হয় এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে এলাকাবাসী আয়োজকদের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন দোহার থানার ওসি আবু বক্কর সিদ্দিক, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয়রা।

প্রকাশিত : সোমবার, ০২ মার্চ ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

 

You might like

About the Author: priyoshomoy