পূর্ব শত্রুতার জেরে অন্যের বসতঘরে আগুন, পুড়লো নিজের ঘর

গাজী মোহাম্মদ মহসিন।।
চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে বসত বাড়ীতে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে চাই হয়েছে। উদ্দেশ্য মূলকভাবে বসতঘরে অগ্নিসংযোগ করা হয় বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।

রবিবার ১মার্চ বিকাল সাড়ে ৫টায় ইফতারের আগ মূহুর্তে আশিকাটি ইউনিয়নের ৫নং ওয়ার্ড পূর্ব হোসেনপুর বেপারী বাড়িরতে এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণে ক্ষতিগ্রস্ত পরিবারের সাইফুল বেপারি ও নাইমুল বেপারী শাহাদাৎসহ বেশ কয়েকজন জানান একই বাড়ীর মরহুম আতিক বেপারী ছোট ছেলে মোঃ হেলাল বেপারী শত্রুতার আক্ষেপে নিজের বসতঘর পুড়াতে গিয়ে অন্যের নতুন বসতঘরে পেট্রোল নিক্ষেপ ও অগ্নিসংযোগ করে দ্রুত ঘটনাস্থলে থেকে পালিয়ে যায়। এই ঘটনায় নিজের রান্না ঘরের আগুনের লেলিহানে পাশের ফজলে রাব্বি বেপারীর নতুন বসতঘর ও পুড়ে ছাই হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে প্রতিপক্ষ হেলাল বেপারী দাড়ালো বস্তুর আগাতে ফজলে রাব্বি বেপারী গুরুতর আহত হয়। এছাড়াও আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে আরো ৪ জন গুরুতর আহত হয়।

ঘটনাস্থল থেকে গুরুতর আহত ফজলে রাব্বিকে উদ্ধার করর দ্রুত চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অগ্নিকান্ড গুরুতর আহত ফজলে রাব্বি বেপারীর অনুমানিক প্রায় ২ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান রাব্বির বড় ভাই সাইফুল বেপারী।

ঘটনার বিষয়ে একই বাড়ির হাওয়া বেগম জানান হেলাল বেপারী দীর্ঘদিন বাড়িতে বিভিন্ন কারনে বাড়ির অন্যান্য অংশীদার দেরকে ফাঁসানোর জন্য নিজের বসতঘরে অগ্নিসংযোগ করে। তারি প্রেক্ষিতে রবিবার বিকেলে ইফতারের আগ মূহুর্তে পেট্রোল ঢেলে নিজের বসত করে আগুন লাগিয়ে দেয় সে।

সুমন বেপারী সহ আরো বেশকয়েকজন জানান হেলাল বেপারী রবিবার ১ মার্চ সকাল ১১টায় নিজে বাড়িতে হৈই হুল্লাল করে নিজের ঘরে আগুন লাগিয়ে দিবে বলেন সকলকে হুমকী দেন এবং জাতীয় জরুরী সেবা ৯৯৯ হেলাল বেপারী নিজেই ফোন দিয়ে বিষয়টি পুলিশকে জানান, এরপর চাঁদপুর মডেল থানার এস আই পলাশ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে পরিদর্শন করেন। এরপর বিকাল সাড়ে ৫টায় নিজের বসতঘরে আগুন লাগিয়ে সে পালিয়ে যায়। তবে একটি সূত্রে জানা যায়, বাড়ি সম্পতিগত বিরোধের কারনেই আক্ষেপ হেলাল নিজের ঘরে আগুন দিয়ে পাশের ঘরে আগুন ছড়িয়ে দেয়।

এই ঘটনার অভিযোগের প্রেক্ষিতে হেলাল বেপারী মা শাহানারা বেগম জানান, পুরো বাড়ির মানুষ আমাদের বিরুদ্ধে, সম্পত্তিগত কারণে তারা আমাদের সাথে বিভিন্ন কারণ দেখিয়ে ঝগড়া সৃষ্টি করেন। তবে রবিবার বিকেলে হেলাল নিজেই তার বসত করে আগুন দেয় বলে শাহানারা বেগম নিজেই জানান।

প্রকাশিত : সোমবার, ০২ মার্চ ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

 

You might like

About the Author: priyoshomoy