লটাখোলা নতুন বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পেলো আর্থিক সহায়তা

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ (ঢাকা) : ঢাকার দোহার উপজেলার লটাখোলা নতুন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার (২ মার্চ) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে হঠাৎ আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েল বা বিড়ির খোসা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। স্থানীয়দের প্রচেষ্টায় ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন— মোতালেব খান, মোস্তফা রেজা, আব্দুল জলিল ও জসিম উদ্দিন।
ঘটনার পর দোহার পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মাঈদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত প্রত্যেক ব্যবসায়ীকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ সাপেক্ষে আরও সহায়তা প্রদান করা হবে বলে জানান।

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান প্রকৌশলী এম এম মামুনুর রশীদ, হিসাবরক্ষণ কর্মকর্তা মো: লুতফর রহমান আকন এবং জয়পাড়া বাজার কমিটির সভাপতি এস এম কুদ্দুস।

এ ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ক্ষতিগ্রস্তরা দ্রুত পুনর্বাসন ও পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

প্রকাশিত : সোমবার, ০২ মার্চ ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

 

You might like

About the Author: priyoshomoy