আল আমিন মডেল মাদরাসার একাডেমিক ফলাফল আশাব্যঞ্জক : চাদপুর সদর ইউএনও

নিজস্ব সংবাদদাতা: জাগতিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ে গড়ে ওঠা চাঁদপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল আমিন মডেল মাদরাসার সার্বিক কার্যক্রম ও একাডেমিক ফলাফল আশাব্যঞ্জক বলে মন্তব্য করেছেন চাঁদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম.এন জামিউল হিকমা।

সোমবার (২ মার্চ) মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “অবকাঠামোগত প্রতিকূলতা ও নানা সীমাবদ্ধতা সত্ত্বেও প্রতিষ্ঠানের এ পর্যন্ত অর্জিত ফলাফল আমাকে সত্যিই অভিভূত করেছে। এমন একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও শহরের বিশিষ্টজনদের সঙ্গে ইফতার মাহফিলে অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।”

তিনি আরও বলেন, নীতি-নৈতিকতা সম্পন্ন মানুষ গড়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি অনন্য ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও এ ধারাবাহিক সাফল্য অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মাদরাসার অধ্যক্ষ আ.ন.ম ফখরুল ইসলাম মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার সভাপতি আব্দুস শুক্কুর মাস্তান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হিফজুল কোরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আ.জ.ম ইসমাইল হোসেন আজাদ ও বর্তমান চেয়ারম্যান হাফেজ মাওলানা আসাদুজ্জামান দেওয়ানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

রমজানের তাৎপর্য তুলে ধরে আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামপুর গাছতলা দরবার শরীফের সাহেবজাদা মাওলানা খাজা তানভীর আহমেদ।

ইফতার মাহফিলে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সুধী-শুভাকাঙ্ক্ষী এবং শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রকাশিত : মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

 

You might like

About the Author: priyoshomoy