

মাকসুমুল মুকিম দোহার-নবাবগন্জ প্রতিনিধি :
পবিত্র মাহে রমজানের ১৪তম দিনে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এবং বিশ্বব্যাপী যুদ্ধ ও নিপীড়নের শিকার মানুষের কল্যাণ কামনায় দোহার-নবাবগঞ্জ উপজেলায় এক ভাবগাম্ভীর্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে পিসওয়ে হিউম্যান রাইটস সোসাইটি, দোহার-নবাবগঞ্জ উপজেলা শাখা।

বুধবার (০৪ মার্চ) বিকালে দোহার প্রেসক্লাবের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা আর্তমানবতার সেবায় কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা যুদ্ধ পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত এবং বিভিন্ন প্রান্তে অবহেলিত ও নির্যাতিত মানুষের জন্য স্রষ্টার কাছে বিশেষ প্রার্থনা করা। উপস্থিত সকলে যুদ্ধবিধ্বস্ত বিশ্বের শান্তি ও মানবিকতা পুনরুদ্ধারের জন্য একাত্মতা প্রকাশ করেন।
দোহার-নবাবগঞ্জ উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলিল সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন দোহার প্রেসক্লাবের সভাপতি ও পিসওয়ে হিউম্যান রাইটস সোসাইটির দোহার-নবাবগঞ্জ শাখার প্রধান উপদেষ্টা মু. তারেক রাজীব।
পিসওয়ে হিউম্যান রাইটস সোসাইটি দোহার-নবাবগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি মো. আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক মো. মিলন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিন ঘিনু, বীর মুক্তিযোদ্ধা তারিক আলম, পিসওয়ে হিউম্যান রাইটস সোসাইটি দোহার উপজেলা শাখার উপদেষ্টা মাহাবুবুর রহমান টিপু ও কাজী জোবায়ের আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান সুমন, সহ-সভাপতি হাবিবুর রহমান হেলাল ও মো. জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সবুজ বেপারী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শাহাদাত হোসেন, কোষাধ্যক্ষ আমিনুর রহমান, মহিলাবিষয়ক সম্পাদক সুইটি আক্তার, যুব ও ক্রীড়া সম্পাদক মো. সিজু মিয়া, সমাজকল্যাণ সম্পাদক সুলতান উজ্জামান এবং কার্যকরী সদস্য মো. শাহীন ও মো. এছহাক মোল্লা।
আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক রুহুল আমিন সিকদার, দোহার প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক আবু নাঈম মোহাম্মদ তাইমিয়া, কোষাধ্যক্ষ শরিফ হাসান, ক্রীড়া সম্পাদক মো. আল-আমিন হোসাইন, কার্যকরী সদস্য শেখ সোহেল রানা, মো. সাইফুল ইসলাম, সদস্য মাকসুমুল মুকিম, তানজিম ইসলাম, আব্দুর রাহিম, সাংবাদিক মো. হৃদয় হোসেন এবং উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইফতারের পূর্বে বিশ্বশান্তি ও দেশের সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
প্রকাশিত : বুধবার, ০৪ মার্চ ২০২৬খ্রি.
















