রমজান ও ঈদে নিরাপত্তা নিয়ে ব্যবসায়ী নেতাদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি

আজ বৃহস্পতিবার (০৫ মার্চ ২০২৬ খ্রি.) পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে সম্মানিত পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক মহোদয়ের সভাপতিত্বে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে আইন শৃঙ্খলা সংক্রান্তে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 মতবিনিময় সভার সঞ্চালনা করেন মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জামালপুর।

এসময় উপস্থিত ছিলেন মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জামালপুর;  ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জামালপুর; এম. এ. ফয়সাল, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ); মোঃ মিজানুর রহমান, অফিসার ইনচার্জ, জামালপুর থানা; মোঃ আব্দুল কাইয়ূম, ওসি ডিবি-১, জামালপুর; এস. এম. আনোয়ার নাসিম, ডিআইও-১, জামালপুর; মোঃ জাহাঙ্গীর কবির, টিআই-১, জামালপুরসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

প্রকাশিত : বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy