জামালপুরে অকটেন সংকট, বিপাকে বাইকার

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি

জামালপুর পৌর শহরের বেশ কয়েকটি ফিলিং স্টেশনে পেট্রোল ও অকটেন না পাওয়ায় বিপাকে পড়েছেন দূরদূরান্ত থেকে আসা বাইকার ও যানবাহন চালকেরা। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেল থেকে শহরের বিভিন্ন ফিলিং স্টেশনে ও লোকাল দোকান সহ সংকট দেখা যায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, শহরের জবেদ ফিলিং স্টেশন ও খাজা ফিলিং স্টেশনসহ সদরের অধিকাংশ ফিলিং স্টেশনে পেট্রোল ও অকটেন সরবরাহ বন্ধ বা সীমিত রয়েছে। এতে করে মোটরসাইকেলসহ ছোট যানবাহনের চালকেরা দীর্ঘ সময় অপেক্ষা করেও জ্বালানি পাচ্ছেন না।

দূরদূরান্ত থেকে আসা অনেক বাইকার জানান, তারা গুরুত্বপূর্ণ কাজে জামালপুর শহরে এলেও জ্বালানি না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন। কেউ কেউ বাধ্য হয়ে অন্য জেলায় যাওয়ার কথাও ভাবছেন।

একজন বাইকার ক্ষোভ প্রকাশ করে বলেন, “হঠাৎ করে কেন তেল পাওয়া যাচ্ছে না তা কেউ পরিষ্কার করে বলছে না। সত্যিই কি দেশে তেলের সংকট, নাকি কৃত্রিমভাবে সংকট তৈরি করা হচ্ছে—এ প্রশ্ন এখন সবার মনে।”

বাইকারদের অভিযোগ, অনেক সময় ফিলিং স্টেশনগুলোতে সরবরাহ থাকলেও তা গোপন রাখা হয় বা সীমিত পরিমাণে দেওয়া হয়। এতে সাধারণ গ্রাহকদের ভোগান্তি বাড়ে।

এ পরিস্থিতিতে দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী বাইকাররা। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রকাশিত : শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy