জেলে বাওয়ালী মৌয়ালি ও মুন্ডা সম্প্রদায়ের অংশ গ্রহণে প্রেরণার নারী দিবস পালিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপকূলের নারীদের কণ্ঠ নীতিনির্ধারকদের কাছে পৌঁছে দিতে জেলে, বাওয়ালী, মৌয়ালি, মুন্ডা, দিনমজুর, কিশোর-কিশোরী ও ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের প্রতিনিধিদের অংশ গ্রহণে ব্যতিক্রমী আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রেরণা।

রবিবার(৮ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জ এলাকায় সংগঠনটি প্লান ইন্টারন্যাশনালের সহযোগিতায় বর্ণাঢ্য র‍্যালি শেষে গল্প তরীর সুন্দরবন মিউজিয়ামে আলোচনাসভার আয়োজন করে।

“আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে জেলে, বাওয়ালী, মৌয়ালি, মুন্ডা, দিনমজুর, কিশোর-কিশোরী ও ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের প্রতিনিধিদের অংশ গ্রহণে বর্ণাঢ্য র‍্যালিতে নারীর অধিকার, সমতা, মর্যাদা ও বাল্যবিবাহ প্রতিরোধের বার্তাবাহী পোস্টার, ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।

উপকূলের নারীরা প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ, দারিদ্র্য ও সামাজিক বৈষম্যের সঙ্গে লড়াই করে চলেছেন। কিন্তু তাদের সেই সংগ্রামের কথা অনেক সময়ই নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছায় না। নারী দিবসে সেই বাস্তবতা তুলে ধরতেই আয়োজন করা হয় ভিন্নধর্মী মুন্ডা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সংস্কৃতি, স্থানীয় কমিউনিটি ও যুব সংগঠন সিওইডির উদ্যোগে রাউন্ডটেবিল আলোচনাসভা।

আলোচনায় নারীদের জীবিকা, সামাজিক নিরাপত্তা, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন ও সমঅধিকার নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে উঠে আসে। বক্তারা বলেন, কেবল দিবস উদযাপন নয় উপকূলের নারীদের কণ্ঠ নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছানো এবং তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।প্রেরণার নির্বাহী পরিচালক শম্পা গোস্বামীর সভাপতিত্বে আলোচনাসভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম,ইউপি সদস্য নীপা চক্রবর্তী,মরমীর নির্বাহীর পরিচালক প্রতিমা রানী মিস্ত্রী প্রমুখ।

প্রকাশিত : রোববার, ০৮ মার্চ ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy