

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদী উপজেলায় অসহায় ও উপযুক্ত ব্যক্তিদের মাঝে ৫০টি হাদিয়া সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে। As-Sunnah Foundation–এর ব্যবস্থাপনায় মাদরাসাতুস সুন্নাহ মনোহরদীর চেয়ারম্যানের উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

জানা যায়, প্রতিষ্ঠানের সার্বিক তত্তাবধানে ছিলেন মুফতি আরিফ মাহমুদ হাবিবী। তাঁর দিকনির্দেশনায় এলাকার নির্বাচিত উপযুক্ত ব্যক্তিদের মাঝে এসব হাদিয়া সামগ্রী পৌঁছে দেওয়া হয়। পুরো কার্যক্রমটি সম্পন্ন করতে বাড়ি বাড়ি গিয়ে সরাসরি সহায়তা পৌঁছে দেন স্বেচ্ছাসেবক মোহাম্মদ সাইদুল ইসলাম ও শফিকুল ইসলাম।
আয়োজকরা জানান, মানবিক এই উদ্যোগের লক্ষ্য ছিল প্রকৃত প্রয়োজনীয় মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক সহযোগিতার সংস্কৃতি আরও শক্তিশালী করা। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রকাশিত : রোববার, ০৮ মার্চ ২০২৬ খ্রি.
















