দোহারে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

মাকসুমুল মুকিম, দোহার উপজেলা প্রতিনিধি

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।

রবিবার (৮ মার্চ) সকাল ১১টায় দোহার উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিগবাত উল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবরিনা লাকি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর সিদ্দিক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুস সাত্তার, ইউআরসি ইন্সট্রাক্টর শামীমা এবং তথ্য আপা শাকিলা জাহানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা নারীর অধিকার, মর্যাদা ও ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে নারীর অবদান অপরিসীম। নারীদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে তাদের ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কর্মক্ষেত্রসহ সমাজের সকল স্তরে নারীর সমান অংশগ্রহণ ও সুযোগ সৃষ্টি করতে হবে।

বক্তারা আরও বলেন, নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, সম্মান এবং সমঅধিকার নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য রোধে সচেতনতা বৃদ্ধি এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার আহ্বানও জানানো হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরে নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, মর্যাদা এবং সমঅধিকার প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রকাশিত : সোমবার, ০৯ মার্চ ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy