উত্তর পাইকদি জাবালে নূর ফোরকানিয়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় দোয়া ও ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার :
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপৃর ইউনিয়নের উত্তর পাইকদি জাবালে নূর ফোরকানিয়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকাল সাড়ে ৫টায় মাদ্রাসার হলরুমে দোয়া ও মিলাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ, সাধারণ সম্পাদক কামাল হোসেন মিজি, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল দেওয়ান,সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ, ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফ তালুকদারসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মোজাম্মেল হোসেন।

প্রকাশিত : বুধবার, ১১ মার্চ ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy