কুড়িগ্রাম জেলা পুলিশের মাসিক আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম জেলা পুলিশের ফেব্রুয়ারী-২০২৬ এর “মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা” অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) দুপুর আড়াইটায় পুলিশ সুপারের কার্যালয় কনফারেন্স রুমে এ সভা” অনুষ্ঠিত হয়।

সভায় আসন্ন পবিত্র ঈদ-উল- ফিতর উপলক্ষ্যে জেলায় সুষ্ঠু, সুন্দর ভাবে ঈদ উদযাপনের লক্ষ্যে কুড়িগ্রামের সকল ঈদগাহ মাঠ এর সর্বোচ্চ নিরাপত্তা প্রদান ও সকল পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম।

এছাড়াও জেলায় সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িক উষ্কানী, মাদক নির্মূল, অপরাধ দমন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ যে কোন ধরনের চ্যলেঞ্জ মোকাবিলার বিষয়ে সকল অফিসার ও ফোর্সদের আইনের আলোকে দিকনির্দেশনা প্রদান করা হয়। এবং সততা, নিষ্ঠা, সাহসিকতা, কঠোর পরিশ্রম ও পেশাদারিত্বের সাথে পুলিশিং সেবা প্রদানের নির্দেশনা প্রদান করেন তিনি। সভায় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এস.এম মুক্তারুজ্জামান, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম, পিপিএম, কুড়িগ্রাম সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ রানা, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ গোলাম মোর্শেদ, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবির, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) ফাহাদ বিন সালাউদ্দিন, কুড়িগ্রাম পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার মোঃ আখতারুজ্জামান, সকল থানা ও ইউনিট প্রধান সহ বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যবৃন্দ।

প্রকাশিত : বুধবার, ১১ মার্চ ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy