চাঁদপুরে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে আগুনের তাণ্ডব, মুহূর্তে ছাই পাঁচ দোকান

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নওগাঁ বাজারে গ্যাস সিলেন্ডার লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তেই পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১১ মার্চ) বিকেলে হঠাৎ মোস্তফা প্রধানের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে, বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের লেলিহান শিখা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। খবর পেয়ে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে—সেলিম মিয়াজির মা এন্টারপ্রাইজ, দুলাল গাজীর দোকান, মোস্তফা প্রধানের চায়ের দোকান, মো. মিজানের চায়ের দোকান এবং আলেক হোসেন মিজানের ভেন্ডর অফিস।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক দুলাল গাজী বলেন, “মোস্তফা প্রধানের দোকানের গ্যাস সিলেন্ডার লিকেজ হয়ে আগুন ধরে। মুহূর্তেই আমার দোকানও পুড়ে শেষ হয়ে গেছে। এখন পরিবার নিয়ে চলার মতো কোনো ব্যবস্থা নেই। সরকারের কাছে সহযোগিতা চাই।”

ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মেহেদী হাসান তুহিন জানান, গ্যাস সিলেন্ডার লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে পাঁচটি ব্যবসায়প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই দুর্ঘটনা আবারও প্রমাণ করল, গ্যাস সিলেন্ডার ব্যবহারে সামান্য অসতর্কতাও কত বড় বিপর্যয় ডেকে আনতে পারে।

প্রকাশিত : বুধবার, ১১ মার্চ ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy