চাঁদপুর শহরের ১৪ নং ওয়ার্ডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি :
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁদপুর শহরের ১৪ নং ওয়ার্ড শাখার উদ্যোগে গত ১০ মার্চ মঙ্গলবার স্থানীয় বাজারে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ১৪ নং ওয়ার্ড শহর শাখার সভাপতি শুক্কুর কাজীর সভাপতিত্বে আয়োজিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁদপুর শহর শাখার সভাপতি আব্দুল হাই লাভলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের শহর শাখার সেক্রেটারি সাইফুল ইসলাম।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি ও তরপুরচন্ডী এলাকার সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী প্রফেসর আলমগীর বন্দুকশী, ১৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুল মাজেদ, ১৪ নং ওয়ার্ড যুব বিভাগের সভাপতি হাবিবুর রহমান খাঁন এবং সেক্রেটারি আব্দুল মোত্তালিবসহ এলাকার বহু নেতা-কর্মী।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেম হযরত মাওলানা দ্বীন ইসলাম চাঁদপুরী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে পবিত্র কুরআনের আয়াত উদ্ধৃত করে বলেন, “হে মুমিনগণ! তোমাদের ওপর সিয়াম ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর—যাতে তোমরা মুত্তাকি বা আল্লাহভীরু হতে পারো।” (সূরা বাকারা: ১৮৩)।

তিনি বলেন, সিয়াম শুধু একটি ইবাদত নয়, বরং এটি আত্মশুদ্ধির অন্যতম মাধ্যম। আদম (আ.) থেকে শুরু করে সকল নবী-রাসূলের উম্মতের ওপরই রোজা ফরজ ছিল। রোজা মানুষের ভেতরে তাকওয়া সৃষ্টি করে এবং ভোগবিলাস থেকে দূরে রেখে ধৈর্য, সংযম ও মানবতার শিক্ষা দেয়।

শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

প্রকাশিত : বুধবার, ১১ মার্চ ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy