চাঁদপুর শহরের ১৪ নং ওয়ার্ডে হিফজুল কুরআন শিক্ষার্থীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি :
চাঁদপুর পৌরসভার ১৪ নং ওয়ার্ড জামায়াত ও যুব বিভাগের উদ্যোগে হিফজুল কুরআন শিক্ষার্থীদের সম্মানে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) স্থানীয় একটি মিলনায়তনে ধর্মীয় ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগ ১৪ নং ওয়ার্ড শহর শাখার সভাপতি হাবিবুর রহমান খাঁন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি ও তরপুরচন্ডী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী প্রফেসর আলমগীর বন্দুকশী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুল মাজেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বাবু মাল এবং ১৪ নং ওয়ার্ডের সম্ভাব্য কমিশনার প্রার্থী ফখরুদ্দিন।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা দ্বীন ইসলাম চাঁদপুরী। এছাড়াও বক্তব্য দেন জামায়াতের ১৪ নং ওয়ার্ড পূর্ব ইউনিটের সহ-সভাপতি হাফেজ মাওলানা রবিউল, বিশিষ্ট রাজনীতিবিদ হোসেন শেখ এবং যুব বিভাগের পূর্ব ইউনিটের সভাপতি রানা খাঁনসহ স্থানীয় অনেক নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে প্রধান অতিথি তাঁর বক্তব্যে হিফজুল কুরআন শিক্ষার্থীদের বিশেষ মর্যাদা তুলে ধরে বলেন, পবিত্র কুরআনের হাফেজরা সমাজের অমূল্য সম্পদ। তারা আল্লাহর পবিত্র কালাম হৃদয়ে ধারণ করে মানবতার কল্যাণে কাজ করে এবং মুসলিম উম্মাহর জন্য রহমত ও বরকত বয়ে আনে। তাই তাদের সম্মান ও মর্যাদা দেওয়া প্রতিটি মুসলমানের দায়িত্ব।

তিনি আরও বলেন, যারা কুরআন হিফজ করছে তারাই ভবিষ্যতে সমাজকে সঠিক পথের দিশা দেখাবে। কেবল কুরআন মুখস্থ করাই নয়, এর আদর্শকে নিজেদের জীবনেও বাস্তবায়ন করতে হবে। একটি ইনসাফভিত্তিক ও সুন্দর সমাজ গঠনে কুরআনের শিক্ষার কোনো বিকল্প নেই।

পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ইফতার মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

প্রকাশিত : শনিবার, ১৪ মার্চ ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy