ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুর জেলার সর্বস্তরের মানুষসহ দেশ-বিদেশে বসবাসরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক সংগঠক, সমাজকর্মী ও ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম আকাশ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মহান আল্লাহ তায়ালার অশেষ রহমত ও বরকতের মাস পবিত্র মাহে রমজান আমাদের আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর জন্য আনন্দ ও খুশির বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর। এই পবিত্র ঈদ আমাদের মাঝে ভ্রাতৃত্ব, সম্প্রীতি, সহমর্মিতা ও ভালোবাসার বন্ধনকে আরও সুদৃঢ় করে।

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই মিলন। এই আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে পড়ে—এটাই আমাদের প্রত্যাশা। বিশেষ করে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর মধ্যেই ঈদের প্রকৃত তাৎপর্য নিহিত। তাই আসুন আমরা সবাই মানবিকতার হাত বাড়িয়ে দিয়ে সমাজের সকল মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি।

মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আমি সকল স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবক, মানবিক কর্মী এবং প্রিয় চাঁদপুরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক শান্তি, সুখ, সমৃদ্ধি ও কল্যাণ। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের ইবাদত কবুল করুন এবং আমাদের দেশ ও সমাজকে সুখী, সমৃদ্ধ ও মানবিকতায় ভরপুর করে তুলুন—এই কামনাই করি।

প্রকাশিত : বুধবার, ১৮ মার্চ ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

 

You might like

About the Author: priyoshomoy