

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম প্রেসক্লাবে কার্যকরী কমিটিতে ২০২৬-২০২৭ দুই বছরের জন্য যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হলেন সিনিয়র সাংবাদিক আশরাফুল হক রুবেল। আজ বুধবার কুড়িগ্রাম প্রেসক্লাবে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে আনুষ্ঠানিক ভাবে হাতে ফলাফল তুলে দেন নির্বাচন কমিশনার মিজানুর রহমান মিন্টু।
এর আগে ১১ মার্চ ১১ টি পদে বিনা প্রতিদ্বন্দিতায় প্রার্থীরা বিজয়ী হন। আজ ৪ টি পদের মধ্যে ২ টি কার্যকরী সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে রেজাউল করিম রেজা ও ওয়াহিদুজ্জামান নির্বাচিত হন। কুড়িগ্রাম প্রেসক্লাবের ৩৫ জন সদস্যের মধ্যে ৩৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করে।

এছাড়া বিনা প্রতিদ্বন্দীতায় সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে সময় টিভির বাদশা সৈকত নির্বাচিত হন। সাংবাদিক আশরাফুল হক রুবেল মাইটিভি কুড়িগ্রাম জেলা প্রতিনিধি,এছাড়া দৈনিক ভোরের দর্পণ,দিয়ে গুড মর্নিং সহ কয়েকটি অনলাইন প্লাটফর্মে কাজ করেন।
প্রকাশিত : বুধবার, ১৮ মার্চ ২০২৬ খ্রি.
















