

মালিকুজ্জামান কাকা
সচেতন ওলামা সমাজ যশোরের আয়োজনে এতিম ও অস্বচ্ছল মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ঈদের নতুন পোষাক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব যশোরে এই আয়োজনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, যশোরের নব নির্বাচিত জেলা প্রশাসক জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। প্রধান অতিথি যশোরের জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন কে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সংবর্ধনা দেওয়া হয়। প্রধান অতিথিকে এ সময় ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর দড়াটানা মসজিদের ইমাম ও খতিব মুফতি অমানুল্লাহ কাসেমি।
আরো বক্তব্য দেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, ব্যারিস্টার আরিফ তুষার, যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠন আমার আকাশের সভাপতি এজাজ হোসেন, ঢাকা পিজি হাসপাতালের সহকারী প্রভাষক ডাক্তার রাহাত, নগর বিএনপির দপ্তর সম্পাদক কামরুল ইসলাম, ডাক্তার টুলু, ইমাম মুফতি মিজানুর রহমান, আমার আকাশের সাধারণ সম্পাদক নুর প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য দেন সচেতন ওলামা সমাজ যশোরের সদস্য সচিব এডভোকেট কাজী জাকারিয়া। কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী জোবায়ের। অনুষ্ঠানে শতাধিক এতিম দরিদ্র শিশুকে ঈদ উপলক্ষে নতুন কাপড় প্রদান করা হয়। দোয়া পরিচালনা করেন ইমাম মাওলানা হাফেজ ওবায়দুল্লা। অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা বেল্লাল হোসাইন।
প্রকাশিত : বুধবার, ১৮ মার্চ ২০২৬ খ্রি.
















