অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ বাংলাদেশ চাঁদপুর জেলার শাখার দোয়া ও ইফতার মাহফিল

গাজী মোহাম্মদ মহসিন :

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারো ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ মার্চ) চাঁদপুর জেলার অবসরপ্রাপ্ত সামরিক সদস্যদের অংশগ্রহণে সৌহার্দপূর্ণ পরিবেশে চাঁদপুরের বাবুরহাট তৃপ্তি হোটেল এন্ড রেস্টুরেন্টে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ বাংলাদেশ এর চাঁদপুর জেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ ইয়াছিন, সিনিয়র সহ-সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট এ কে এম জাহাঙ্গীর আলম (কিসলু), সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট আলী আহম্মেদ (স্বপন), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত করপোরাল অফিসার রফিকুল ইসলাম খান, উপদেষ্টা অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপদেষ্টা অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্দুল মালেক কাজী, সদস্য অবসরপ্রাপ্ত সার্জেন্ট রফিকুল ইসলাম খান, সদস্য অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ শাহাবুদ্দিন গাজী, হাজীগঞ্জ উপজেলার সভাপতি অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার আওলাদ হোসেন।

ইফতার ও দোয়া মাহফিলে সার্বিক সহযোগিতার করেন সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট আলী আহম্মেদ (স্বপন)।

প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy