পঞ্চগড়ের অসহায় ও দুঃস্থরা পেলো প্রধানমন্ত্রীর ঈদ মানবিক সহায়তা

মোঃ এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে মানবিক সহায়তা বিতরণ করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা। এর আগে তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলায় এই মানবিক সহায়তা বিতরণ করা হয়।

জানা গেছে আসন ভিত্তিক বরাদ্দ কৃত ১০ লাখ টাকা প্রায় দুই সহস্রাধিক মানুষের হাতে তুলে দেয়া হয়েছে। এসময় প্রতি অসহায় ও দুস্থদের মাঝে নগদ দুই হাজার টাকা করে বিতরণ করা হয়। এর আগে, অসহায় ও দুস্থ বাছাই করে তালিকা প্রণয়নের কাজ করা হয়।

প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy