ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি

জি এম শরিফুল ইসলাম সানু, সাতক্ষীরা:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ধানদিয়াবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ধানদিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম শফি।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে ফিরে এসেছে আনন্দের দিন ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই আনন্দ প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে যাক। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আমরা যেন একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন সমাজ গড়তে পারি—এটাই হোক এবারের ঈদের অঙ্গীকার।”

তিনি আরও বলেন,১নং ধানদিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক দলের পক্ষ থেকে আমি সকলকে জানাই ঈদের নির্মল শুভেচ্ছা। আপনারা সবাই সুস্থ ও নিরাপদে থেকে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করুন। ঈদ মোবারক!”

প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy