ঈদের ছুটিতেও থেমে থাকেনি সেবা : চাঁদপুরে পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম অব্যাহত

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতরের ছুটিকালীন সময়েও চাঁদপুর জেলা পরিবার পরিকল্পনা বিভাগ তাদের সেবা কার্যক্রম অব্যাহত রেখেছে। জেলার বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রসমূহে নিরবচ্ছিন্নভাবে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে।

জানা যায়, ঈদের ছুটির মধ্যেও এসব কেন্দ্রে গর্ভকালীন সেবা (ANC) প্রদান করা হয়েছে ২৮৭ জনকে, প্রসব সেবা গ্রহণ করেছেন ১৩৪ জন মা, প্রসবোত্তর সেবা (PNC) পেয়েছেন ১৭৫ জন। এছাড়া শিশু সেবা দেওয়া হয়েছে ১৬৭ জনকে এবং সাধারণ রোগীদের জন্য ৩৮৮টি সেবা প্রদান করা হয়েছে।

পরিবার পরিকল্পনা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঈদের মতো গুরুত্বপূর্ণ ছুটির সময়েও যাতে জনগণ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হন, সেজন্য বিশেষ ব্যবস্থার মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হয়েছে। বিশেষ করে মা ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মীরা নিরলসভাবে দায়িত্ব পালন করেছেন।

জেলা পরিবার পরিকল্পনা বিভাগের এই উদ্যোগ স্থানীয়দের মাঝে প্রশংসিত হয়েছে। জনস্বাস্থ্য সেবার ধারাবাহিকতা বজায় রাখতে এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আবুল কালাম মোহাম্মদ আমিনুল ইসলাম-সহ সংশ্লিষ্টরা।

প্রকাশিত : বুধবার, ২৫ মার্চ ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy