কুমিল্লায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় নিহত ৫

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা: ২৬ মার্চ ২০২৬

ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার কালাকচুয়া বাস-প্রাইভেট কারের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বাসের ধাক্কায় প্রাইভেটকারটি দুমড়েমুষরে গেছে। এঘটনায় প্রাইভেট কারের চালক সহ ৫ জন নিহত হয়েছে।

বৃহষ্পতিবার সন্ধ্যায় মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় অবস্থিত মিয়ামি হোটেলের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, স্টার লাইন পরিবহনের একটি বাস সজোরে ধাক্কায দিলে প্রাইভেটকার দুমড়েমুষরে গেলে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক নিহত হন। এ ঘটনায় মুমূর্ষ অবস্থায় শিশুসহ প্রাইভেটকারের চার আরোহীকে ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতাল, চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্যে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পর আরো তিন জন সহ মোট চার জন্যের মৃত্যু হয়।

কুমিল্লার ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আবদুল মমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী। নিহতরা হলেন, আব্দুল মুমিন, ঝর্না, লাবিবা এবং আরসাদ। নিহতদের বাড়ী নোয়াখালী সোনাইমুড়ী বলে জানিয়েছে পুলিশ। তারা বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদের বোন-ভগ্নিপতি, ভাগিনা-ভাগ্নি বলে জানা গেছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকার এ ঘটনায় তিনজন ‘গুরুতর আহত’ হয়েছেন বলেও পুলিশ জানিয়েছে।

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি আবদুল মমিন বলেন, “সন্ধ্যার দিকে কালাকচুয়া এলাকায় মিয়ামি হোটেলের সামনে স্টারলাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক ও হাসপাতালে নেওয়ার পর আরো তিন যাত্রী মারা যান।

পুলিশ জানায়, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বাস ও প্রাইভেট কার মহাসড়ক সরানো হয়েছে। এবিষয়ে আইনগত ব্যস্থা নেয়া হবে।

উল্লেখ্য যে, প্রাইভেট কারে মৃতরা হলেন: ১) আব্দুল মমিন (৫০), ২) ঝর্না বেগম (৪০), ৩) সাইফ(৭), ৪) লাবিবা (১৮) সকলে একই পরিবারের। সকলের গ্রাম চাতারপাইয়া, থানা সোনাইমুড়ী, জেলা নোয়াখালীসহ হাসপাতালে মৃত্যুবরণ করে এবং ঘটনাস্থলে মৃত্যুবরণ প্রাইভেট কার ড্রাইভার জামাল হোসেন (৫২), নিজ বাড়ী-বরিশাল। মোট পাঁচজন মারা গেছে।

তবে, প্রাইভেট কারে একই পরিবারের অন্য সদস্য আবরার (১২), পিতা আব্দুল মোমিন, সোনাইমুড়ী, নোয়াখালী শারীরিকভাবে সুস্থ আছে এবং ময়নামতি আর্মি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।

প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy