হাজীগঞ্জের বাকিলায় ট্রলি-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল কিবরিয়ার, আহত ৩

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জের বাকিলা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কিবরিয়া আলম (৩০)। বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) সন্ধ্যার কিছু পরে স্থানীয়ভাবে তৈরি মুরগী বহনকারী ট্রলি ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত কিবরিয়া আলম শাহরাস্তি উপজেলার রায়শ্রী ইউনিয়নের আব্দুল মালেকের ছেলে এবং চাঁদপুর জেনারেল হাসপাতালের সম্মুখস্থ গ্রীনভিউ ডায়াগনস্টিক সেন্টারের পার্টনার ছিলেন। দুর্ঘটনায় রিনা বেগম (২৫)সহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী আহত রিনা জানান, সিএনজি দ্রুতগতিতে চলছিলো, হঠাৎ বিপরীত দিক থেকে আসা ট্রলি সজোরে ধাক্কা দেয়। এতে যাত্রীরা ছিটকে পড়ে যায়। সংঘর্ষে কিবরিয়া আলমের মৃত্যু হয় ঘটনাস্থলেই।

স্থানীয় সাবেক ইউপি সদস্য ফারুক হোসেন জানান, দুর্ঘটনার পরপরই তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ট্রলি ও অটোরিকশা স্থানীয়রা আটক করে রেখেছেন।

বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন বলেন, “ঘটনাস্থলে এসে আমি হৃদয়বিদারক দৃশ্য দেখি। আহতরা জানান, নিহত ব্যক্তির নাম কিবরিয়া আলম।”

 এই দুর্ঘটনা আবারও মনে করিয়ে দিলো আঞ্চলিক মহাসড়কে দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা।

প্রকাশিত : শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy