তাড়াশে নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক মেরামত বন্ধ, জনগণের চাপে ঠিকাদারের পলায়ন

জিল্লুর রহমান :

সিরাজগঞ্জের তাড়াশে কুন্দইল সড়কের মেরামত কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে স্থানীয় জনগণ কাজ বন্ধ করে দেয়। বৃহস্পতিবার দুপুরে এলাকাবাসী সড়কের কাজ বন্ধ করে দিলে ঠিকাদার দ্রুত উপকরণ সরিয়ে নিয়ে স্থান ত্যাগ করেন।

দিঘি গ্রামের বাসিন্দা আঃ আলিম রহমত কাউম ও বক্বার অভিযোগ করেন, সড়ক মেরামতের কাজে ব্যবহৃত বিটুমিন, ইটখোয়া ও অন্যান্য উপকরণ ছিল অত্যন্ত নিম্নমানের। শুধু তাই নয়, পরিমাণেও ছিল কম। ফলে কার্পেটিং করার পরপরই তা উঠে যাচ্ছিল।

উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে স্থানীয় প্রকৌশল বিভাগের আওতায় কুন্দইল সড়কের পূর্ব অংশে বিটুমিন দিয়ে কার্পেটিং করা হয়েছিল। কিন্তু দফায় দফায় বন্যার কারণে সড়কের অধিকাংশ স্থানে ছোট-বড় অসংখ্য গর্ত সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ দেখা দেয়।

এ বছর জানুয়ারি মাসের ১৫ তারিখে তাড়াশ থেকে দিঘি সগুনা বাজার পর্যন্ত ছয় কিলোমিটার সড়ক মেরামতের কাজ শুরু হয়। সরেজমিনে দেখা যায়, কুন্দইল সড়কটি চলনবিলের ভেতর দিয়ে তাড়াশ ও গুরুদাসপুর উপজেলার মানুষের একমাত্র সহজ চলাচলের মাধ্যম। প্রতিদিন হাজারো মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করে।

তাড়াশ, দিঘি, দিঘি সগুনা, কুন্দইল, বিলসা, খুবজিপুরসহ প্রায় ২০টি গ্রামের মানুষ এই সড়ক ব্যবহার করে। স্থানীয়রা জানান, দীর্ঘ প্রতীক্ষার পর সড়কটির কাজ শুরু হওয়ায় তারা স্বস্তি ফিরে পেয়েছিলেন। কিন্তু নিম্নমানের কাজ ও ঠিকাদারের পলায়নে এখন তারা হতাশ।

প্রকাশিত : শনিবার, ২৮ মার্চ ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy