রাঙ্গামাটিতে শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

সাইদ হোসেন অপু চৌধুরী :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করতে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন স্মৃতিসৌধ, শহীদ এম. এ. আলী স্মৃতিস্তম্ভ এবং শহীদ এম শুক্কুর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর নেতৃত্বে জেলা পুলিশের একটি প্রতিনিধিদল এসব স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এর আগে ভোরে রাঙ্গামাটি জেলা পুলিশের চৌকস দল ৩১ বার তোপধ্বনি প্রদানের মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচির শুভ সূচনা করে।

রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বক্তব্য প্রদানকালে বলেন, আজকের এই মহান দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের। তাদের ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। শহিদদের এই আত্মদান আমাদের দায়িত্ববোধ, দেশপ্রেম ও পেশাগত নিষ্ঠাকে আরও দৃঢ় করে।

রাঙ্গামাটি জেলা পুলিশ সবসময়ই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। আমরা শহিদদের আদর্শ বুকে ধারণ করে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনসেবায় সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যাবো।

মহান স্বাধীনতা দিবসে আমরা অঙ্গীকার করছি—শহিদদের স্বপ্নের নিরাপদ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে রাঙ্গামাটি জেলা পুলিশ সর্বদা জনগণের পাশে থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মোঃ তারেক সেকান্দার এবং সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোজাম্মেল হকসহ রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রকাশিত : রোববার, ২৯ মার্চ ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy