শাহরাস্তিতে কন্যা ধর্ষণের মামলায় পাষণ্ড পিতা জসিম ঢাকা থেকে আটক

বিশেষ প্রতিনিধিঃ
চাঁদপুরের শাহরাস্তিতে নিজ কন্যা সন্তানকে ধর্ষণের অভিযোগে পাষণ্ড পিতা জসিম উদ্দিনকে ঢাকা থেকে আটক করেছে থানা পুলিশ। রোববার (২৯ মার্চ) বিকেলে ঢাকার কদমতলী থানাধীন রায়েরবাগ এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জসিমকে আটক করে ঢাকা থেকে শাহরাস্তিতে নিয়ে আসা হচ্ছে। এর পূর্বে গত ৬ মার্চ স্বামীর বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন মেয়েটির মা শিরিন আক্তার।

প্রসঙ্গত, মেয়েটি অন্তঃসত্ত্বা হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে অভিযুক্ত পিতা পরিবারের সদস্যদের নিয়ে আত্মগোপনে চলে যায়। কয়েকদিন পর শিরিন আক্তার পালিয়ে এসে তার স্বামীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলার সংবাদ পেয়ে জসিম উদ্দিন পরিবারের সদস্যদের রেখে পালিয়ে যায়। শাহরাস্তি থানা পুলিশ জসিম উদ্দিনকে ধরতে বেশ কয়েকবার অভিযান পরিচালনা করেন। অবশেষে আজ রোববার থানার উপপরিদর্শক (এস আই) মিঠুন দাসের নেতৃত্বে একটি দল তাকে আটক করতে সক্ষম হয়।

প্রকাশিত : রোববার, ২৯ মার্চ ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy