সিরাজগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে পেট্রোল জব্দ, বিক্রিতে অনিয়মের অভিযোগ

জিল্লুর রহমান :
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে পেট্রোল জব্দ ও বিক্রিতে অনিয়মের অভিযোগ উঠেছে। গত শুক্রবার বিনসাড়া বাজারে মের্সাস মোল্লা এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান **৩৯৩ লিটার পেট্রোল জব্দ** করেন।

পরে জব্দকৃত পেট্রোল খালখুলা সমবায় ফিলিং স্টেশনে বিক্রির জন্য পাঠানো হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ইউএনও নুসরাত জাহান দুই ড্রাম পেট্রোল সেখানে নিয়ে আসেন এবং জনপ্রতি এক লিটার করে বিক্রির নির্দেশ দেন। এক ড্রাম বিক্রি শেষে অপর এক ড্রাম মান্মানগর মোটর শ্রমিক ফিলিং স্টেশনে পাঠানো হয়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিনসাড়া বাজারে জব্দকৃত পেট্রোল খালখুলা সমবায় ফিলিং স্টেশনে বিক্রি করা হয়েছে এবং আরেকটি ড্রাম অন্যত্র পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মোল্লা এন্টারপ্রাইজের মালিক শাহ আলম অভিযোগ করেন, তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং রশিদ দেওয়া হলেও জব্দকৃত পেট্রোলের কোনো কাগজপত্র প্রদান করা হয়নি।

এ বিষয়ে ইউএনও নুসরাত জাহান বলেন, অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির অপরাধে ৩৯৫ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে এবং জরিমানা আদায় করা হয়েছে। জব্দকৃত পেট্রোল খালখুলা সমবায় ফিলিং স্টেশনে বিক্রির জন্য পাঠানো হয়েছে।

প্রকাশিত : রোববার, ২৯ মার্চ ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy