চাঁদপুরের ফরিদগঞ্জে পরিকল্পিত হামলা: ২জন আহত, এলাকায় চরম আতঙ্ক

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর এলাকায় পরিকল্পিত ও সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। গত ২৮ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে। যা এলাকায় ব্যাপক আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি করেছে।

ভুক্তভোগীরা জানায়, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ছাত্রলীগ সংশ্লিষ্ট মাওলানা সারাফতুল্লা উল্লাহ ও তার সহযোগীরা বহিরাগত সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালায়। হামলার লক্ষ্য ছিলেন মুক্তির তোরণ ইসলামী সংগঠনের প্রধান উপদেষ্টা, সাবেক চাঁদপুর জেলা শিবির সভাপতি ও বর্তমান ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন। তার ওপর অতর্কিত হামলা চালানো হয়।
একই সময় ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন যুবদলের নেতা ও উক্ত সংগঠনের প্রধান সমন্বয়ক রাকিব হাওলাদারের ওপরও হামলা করা হয়। হামলায় তারা গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতেই এ হামলার ঘটনা ঘটে, যা হামলাকারীদের দুঃসাহসিকতা এবং আইনের প্রতি অবজ্ঞারই প্রমাণ বহন করে। তাদের দাবি, অভিযুক্তরা পূর্বেও একাধিকবার এ ধরনের সহিংস ঘটনায় জড়িত ছিল এবং তাদের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অভিযোগ রয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সাবেক বিএনপি নেতা ঈমান হোসেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন মোল্লা, ফরিদগঞ্জের সাবেক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান পাটোয়ারী, সাবেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির মিজি এবং ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেনসহ আরও অনেকে।

হামলার ঘটনায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন, মোঃ আশেক, মাসেক, ফজলে, ছাহাদ, হৃদয়, মোঃ জুনায়েদ এবং জাহিদুলসহ বেশ কয়েকজন।

এ ঘটনায় এলাকাবাসী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবন্দরা।

ক. মিজি, প্রিয় সময়

প্রকাশিত : সোমবার, ৩০ মার্চ ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy