

সিরাজগঞ্জ তাড়াশ থেকে জিল্লুর
সিরাজগঞ্জ তাড়াশ উপজেলায় অতিরিক্ত বৃষ্টির কারণে লক্ষ লক্ষ কাঁচা ইট নস্ট হয়ে গেছে , অতি বৃষ্টি ও বৈরি আবহাওয়ার কারণে কাঁচা ইটের অভাবে এবার সময়ের আগেই বন্ধ হয়ে যাচ্ছে ইট ভাটা । জানা গেছে বর্ষা মৌসুমের পর নভেম্বর থেকে মে মাস পর্যন্ত শুস্ক মৌসুমে সিরাজগঞ্জ তাড়াশ উপজেলায় প্রায় ৭ টি ইট ভাটা রয়েছে এ ভাটা গুলোতে ইট তৈরি ও পোড়ানোর কাজ করা হয়।
কিন্তু এবার এপ্রিল মাসে শুকানোর জন্য চাতালে রাখা লক্ষ লক্ষ কাঁচা ইট কয়েক দফা বৃষ্টির পানিতে গলে নস্ট হয়ে গিয়েছে । তাড়াশ উপজেলার ৭ ইট ভাটার প্রাথমিক তথ্যে জানা যায় বৃষ্টির পানিতে নাবিলা ভাটার ৭ লাখ হাসান ভাটার ৭ লাখ সাদিয়া ভাটার ৩ লাখ এস ও বি ভাটার ৪ লাখ মামা ভাগ্নে ভাটার ৫ লাখ শততা ভাটার ৪ লাখ এম এম বি ভাটার ৬ লাখ ইট নস্ট হয়েছে।

এতে করে ভাটা মালিকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। অন্যদিকে মৌসুমের ব্যাস্ত সময় কাঁচা ইট নস্ট হওয়ায় চাতাল থেকে সেই ইট সরিয়ে আবার নতুন ভাবে ইট তৈরি কস্টসাধ্য হয়ে পড়েছে। যার কারণে ইটের অভাবে ভাটায় আগুন ধরে রাখা সম্ভব হচ্ছে না,ফলে মে মাসে মৌসুম শেষ হওয়ার আগেই বন্ধ হতে চলেছে ভাটায় ইট পোড়ানোর কাজ । ভাটার মালিক কাজি নজরুল ইসলাম জানান এবার অতি বৃষ্টি ও বৈরি আবহাওয়ার কারণে লক্ষ লক্ষ ইট নস্ট হওয়ায় আমরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছি।
প্রকাশিত : বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬ খ্রি.















