ফরিদগঞ্জে বৈধ অস্ত্র নিয়ে সীমানা প্রাচীর ভাংচুর

ফরিদগঞ্জ সংবাদদাতা :

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে বহিরাগত লোক দিয়ে বিএনপি নেতা মোতাহার হোসেন পাটওয়ারীর সীমানা প্রাচীর ভেঙ্গে দিয়েছে তারই ভাতিজা মাহাবু ও আবু জাফর ।

ঘটবাটি ঘটেছে বৃহস্পতিবার (০২ এপ্রিল /২৬) চাঁদপুরের ফরিদগন্জের শাহপুর গ্রামের পাটওয়ারী বাড়িতে।

তারা সম্পত্তি নিজের দাবি করে পুনরুদ্ধারের নামে দেওয়াল ভাংচুর করেছে বলে সাংবাদিকদের জানান। এছাড়া তারা আরোও জানায়, আমাদের জায়গায় আমার চাচা মোতাহার জোরপূর্বক ৫ আগস্টের পর দেয়াল নিমান করে। এছাড়া সম্প্রতি আমাদের কলের পানির লাইন ও সুয়ারেজ পাইপ লাইন কেটে বিচ্ছিন্ন করে ফেলেছে।

এঘটনায় ৯৯৯ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং সাংবাদিকরা তথ্য সংগ্রহে গেলে পুলিশ ও সাংবাদিকের ছবি তুলতে বারন করেছে বলে পুলিশ জানিয়েছে ।

ঘটনাস্থলে গিয়ে জানাযায়, পৌরসভার ৩নং ওয়ার্ডের শাহাপুর গ্রামের পাটওয়ারী বাড়িতে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোমেন পাটওয়ারীর নির্মাণ করা দেওয়াল ভাংচুর করে তারই ভাতিজা মাহাবুব পাটওয়ারী ও জাফর পাটওয়ারী নেতৃত্বে একটি ১০/১৫ জনের একটি চক্র । এ সময় অনেকের হাতে বৈধ অস্ত্র দেখতে পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শীরা নাম প্রকাশ না করে বলেন, সকাল ৬ টার সময় হঠাৎ করে বাড়িতে অস্ত্রসস্ত্রসহ তিন গাড়ি মাইক্রো ও এক গাড়ি পিকআপ ভ্যান নিয়ে প্রায় অর্ধশতাধিক লোকজন ঢুকে।সাথে ছিলো মাহাবুব, জাপর ও তার বোনসহ অন্যরা। এ অবস্থায় পুরো এলাকায় আতংক চড়িয়ে পড়ে। তারা দেওয়াল ভাংচুর করে। ভিডিও করার কারণে তারা সাংবাদিক আব্দুস সালাম এর মোবাইল কেড়ে নিয়ে যায়। পরে পরিস্থিতি শান্ত হলে মোবাইলটি ফেরত দিয়ে দেয়।

সাংবাদিক আব্দুস সালাম বলেন, ঘটনার সংবাদ পেয়ে আমি আর মেহেদি সাথে সাথে সেখানে ছুটে যাই। গিয়ে দেখি একদল লোক সীমান প্রাচীর ভাংচে। ঘটনার ভিডিও করতে গেলে কয়েকজন এসে আমার মোবাইল কেড়ে নেয়।

আবু জাফর পাটওয়ারী বলেন- এটা আমাদের সম্পত্তি। ৫ আগস্টের পর সে (মোতাহার পাটওয়ারী) জোর করে দেওয়াল নির্মাণ করেছে। আজ আমরা দখল মুক্ত করেছি।

মোতাহার হোসেন পাটওয়ারী বলেন, তারা (মাহাবুব ও জাফর) শতাধিক সন্ত্রাসী এনে, তিন গাড়ি আগ্নেয়াস্ত্র নিয়ে আমার সীমানা প্রাচীর ভেঙ্গে দিয়েছে। বিস্ময়কর বিষয় হলো- বহিরাগত এতোগুলো সন্ত্রাসী তিন গাড়ী অস্ত্র নিয়ে ফরিদগঞ্জে প্রবেশ করে ভাংচুর করে নিরাপদে আবার বেরিয়ে গেলো; অথচ প্রশাসন কিছুই করতে পারলো না!

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন বলেন, ‘ঘটনাস্থালে পুলিশের সংখ্যা কম থাকায় তাদের আটক করা সম্ভব হয়নি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নিবেন বলে জানান।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) লুৎফুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশিত : শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy