বগুড়ায় নদী থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলা উপজেলায় লোহাগাড়া নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার দিগদাইড় ইউনিয়নের মুলবাড়ী গ্রাম এলাকা থেকে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধার হওয়া মরদেহটির মাথা থেকে পেট পর্যন্ত অংশ কঙ্কালে পরিণত হয়েছে। নিচের অংশ অর্ধগলিত অবস্থায় রয়েছে। শরীরের গঠন ও পরনের কাপড় দেখে মৃত ব্যক্তিকে নারী বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য, হঠাৎ এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এক কৃষক ঘটনাস্থলে গিয়ে মরদেহটি দেখতে পান। পরে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হন। এরপর পুলিশে খবর দেওয়া হয়। এর আগে ওই এলাকায় কোনও দুর্গন্ধ ছিল না বলে জানান তারা।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের একটি অংশ কঙ্কালে পরিণত হয়েছে। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

প্রকাশিত : শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy