রোগীদের মা-বাবা ভাই-বোন মনে করে চিকিৎসা দিন : ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

আনিসুল হক সুমন, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধিঃ

মহান মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে ওঠা বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র, যেখানে সকল ধর্ম ও বর্ণের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হয়েছে। বিগত সময়ে সাধারণ মানুষ হাসপাতাল থেকে তার কাঙ্খিত স্বাস্থ্যসেবা পায়নি। রোগীদের কে মা-বাবা ভাই-বোন মনে করে চিকিৎসাসেবা দিন। হাসপাতালকেই যেনো রোগী না হতে হয়। একজন চিকিৎসক হিসেবে সাধারণ মানুষকে চিকিৎসা দেয়া আপনার নৈতিক দায়িত্ব।

শনিবার (০৪ এপ্রিল) দুপুরে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা নিয়ে চিকিৎসক ও কর্মচারীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথি হিসেবে একথা বলেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

এসময়, নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার, ডেপুটি স্পীকারের একান্ত সচিব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্বাস্থ্যসেবা পরিচালনা কমিটির সদস্যগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দায়িত্বরত চিকিৎসকদের উদ্দেশ্য করে কায়সার কামাল বলেন, হাসপাতালের আউটডোর ও ইনডোরে নানা সমস্যা রয়েছে। তার পরেও হাসপাতাল থেকে যেনো প্রতিদিন রোগীরা এসে সেবা নিতে পারে সেই ব্যবস্থা করুন। ডাক্তারদের একটি কথায়, সামান্য ওষুধেও রোগী ভালো হয়ে যায়। রোগীদের মা-বাবা ভাই-বোন মনে করে চিকিৎসা দিন। আমরা ডাক্তারদের সেই সেবা দেয়ার বিষয়ে জোর দিতে বলছি। নেত্রকোনা জেলার মধ্যে দুর্গাপুর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যা অনেক। আশ-পাশের তিন উপজেলা মানুষ এই হাসপাতাল থেকে স্বাস্থ্যসেবা নিচ্ছে প্রতিনিয়ত। দয়া করে জনগণের সাথে সুন্দর আচরণ করে চিকিৎসাসেবা দেয়ার ব্যবস্থা আপনারা নিশ্চিত করুন। হাসপাতালের সেবামূলক উন্নয়নের জন্য সঠিক পরিকল্পনা ও বাজেট প্রস্তত করতে হবে। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির তহবিলের সঠিক ব্যবহার এবং সার্বিক সেবার মান বাড়াতে চিকিৎসকদের সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করার নির্দেশ দেন। প্রশাসনিক কোনো গাফিলতি যেন সাধারণ মানুষের ভোগান্তির কারণ না হয়, সে বিষয়েও তিনি কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীকে বার্তা প্রদান করেন।

প্রকাশিত : শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Views: 8

You might like

About the Author: priyoshomoy