কুমিল্লায় প্রায় ৫৯ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক, বিজিবির অভিযান

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা: ০২ এপ্রিল ২০২৬

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫৯ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ শাড়ি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত প্রায় একটার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল বিওপি’র টহল দল সীমান্ত পিলার ২০৬১/৪-এস এর শূন্য লাইন থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ তেতাভূমি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে ৬৯৩ পিস ভারতীয় অবৈধ শাড়ি জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৫৮ লাখ ৯০ হাজার ৫০০ টাকা।

৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, জব্দ করা এসব চোরাচালানী মালামাল কুমিল্লা কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরে জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।

প্রকাশিত : মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy