বগুড়ায় ভুয়া ডিজিএফআই কর্মকর্তা গ্রেপ্তার

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার নন্দীগ্রামে মুকিত পার্থ (৩৬) নামের এক ভুয়া ডিজিএফআই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ| সোমবার দুপুরে উপজেলার রনবাঘা জোহা ফিলিং স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়| সে নন্দীগ্রাম সদর ইউনিয়নের তেঘরী গ্রামের মনজুরুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার রনবাঘা জোহা ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে দাড়িয়ে মোটরসাইকেল আরোহীরা তেল নিচ্ছিলেন| এ সময় মুকিত পার্থ নিজেকে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে সেখানে উপস্থিত লোকজনকে শৃঙ্খলার সঙ্গে তেল সংগ্রহের নির্দেশ দেন।

এছাড়াও তিনি ফিলিং স্টেশনের কিভাবে তেল বিতরণ করা হচ্ছে, মজুত কতটুকু রয়েছে এসব বিষয়ে ম্যানেজারের নিকট থেকে বিভিন্ন তথ্য জানতে চায়| একপর্যায়ে তার কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হলে উপস্থিত জনতা ও ফিলিং স্টেশনের কর্মচারীরা তাকে আটক করে পুলিশে খবর দেয়।

পরে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়| এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, এ ঘটনায় জোহা ফিলিং স্টেশনের কর্মচারী সাত্তার আলী আকন্দ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে| পুলিশ ওই মামলায় ভুয়া ডিজিএফআই পরিচয়দানকারি মুকিত পার্থকে গ্রেপ্তার করেছে।

প্রকাশিত : মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy