

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
মঙ্গলবার(৭ এপ্রিল) বিকালে শ্যামনগর উপজেলায় শিলাবৃষ্টি হয়েছে।

জানা যায় উপজেলার ঈশ্বরীপুর, কৈখালী, রমজাননগর, মুন্সিগঞ্জ সহ অন্যান্য ইউনিয়নে হঠাৎ ঝড়ো হাওয়া ও বড় ধরনের শিলা বৃষ্টি হয়।
ইউপির শিক্ষক কৃষ্ণ দাস মাঝি বলেণ দুপুর সাড়ে তিনটার দিকে ধূমঘাট, শ্রীফলকাটি, মানিকখালী, কৈখালী সহ অন্যান্য স্থানে সেরা শিলাবৃস্টি হয়েছে। তিনি মহুর্তের মধ্যে ধূমঘাট আদর্শ স্কুল মাঠ সহ আশে পাশের এলাকা শীল পড়ে পরিপূর্ণ হয়ে যায়।
শ্রীফলকাটি এলাকার মেহেদি হাসান বলেন ইতি পূর্বে এমন শিলাবৃস্টি কমই দেখা গেছে।
জানা যায় বিকালে ঝড়োহাওয়া সহ শিলা বৃষ্টির সময় বজ্রপাতে নুরনগর ইউপির কুলতলি এলাকায় ইয়ুাকুব আলী নামে এক ব্যক্তি বজ্রপাতে মারা গেছেন।
উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুমন কুমার মন্ডল বলেন এ সময়ে হঠাৎ শিলা বৃষ্টিতে কৃষি ফসল তরমুজ,আম ও বোরো ধানের ক্ষতির সম্ভবনা রয়েছে। বিশেষ করে বোরো ধানের ফলনের মুখে শিলা বৃষ্টির কারণে চিটা হওয়ার সম্ভবনা থাকে।
প্রকাশিত : মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ খ্রি.
Views: 4
















