
সম্পাদকীয় …
সমাজে কিছু রুচিহীন মানুষ রয়েছে-যারা অন্যকে কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে, আঘাত করে, ক্ষতি করে বেশ আনন্দ পায়! একটি বারের জন্যেও তারা চিন্তা করে না মানুষের মনের অবস্থার কথা। এমন অমানুষ আমাদের সমাজে অহরহ রয়েছে! যার কারণে আমাদের সমাজ কলুষিত হতে চলেছে দিনের পর দিন। সেখান থেকে বেরিয়ে আসাটাই যেন অসম্ভব হয়ে পড়েছে। এ ধরনের ঘটনার জন্যে আমরা অনেক সময় বেশ ব্যথিত ও মর্মাহত হয়ে পড়ি।
প্রিয় সময়ে ‘প্রবাসীর স্ত্রীর পর্ন ছবি সোশ্যাল মিডিয়ায়, গ্রেফতার ২’ শিরোনামে প্রকাশিত সংবাদটি অত্যন্ত জঘন্য একটি ঘটনা বলে আমরা মনে করি। এমন জঘন্য ঘটনাকে আমরা ঘৃণাহ্ করি।

সামাজিক যোগাযোগ মাধ্যম উন্নয়নের জন্যে, সমাজ পরিবর্তনের জন্যে, সমাজের মানুষকে আলোকিত করার জন্যে, সমাজকে ধীরে ধীরে উন্নতির দিকে ধাবিত করার জন্যে সামাজিক যোগাযোগ মাধ্যম। কিন্তু এই যোগাযোগ মাধ্যমকেই নিকৃষ্ট মানুষগুলো অন্যায় কাজে ব্যবহার করছে। ফলে মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমকেই দোষারোপ করে চলেছে। অথচ, সামাজিক যোগাযোগ মাধ্যমকে ভালো কাজে ব্যবহার করতে পারলে সমাজ উন্নয়নের দিকে এগিয়ে যাবে, মানুষের অনেক উপকারে আসবে এই মাধ্যম। সত্যিই, সমাজের রুচিসম্পন্ন মানুষের জন্যে সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক উপকার করছে।
প্রিয় সময়ে প্রকাশিত সংবাদের মাধ্যমে আমরা জানতে পারলাম, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রবাসীর স্ত্রীর পর্ন ছবি তোলা হয়েছে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হলো। এ কারণে নয় জনের বিরুদ্ধে সরাইল থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে ঘটনার সাথে জড়িত দুই যুবককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ঘটনার বিবরণ থেকে আমরা বুঝতে পারলাম যে, বিশ্বাসের সুযোগে রুমেল নামে ব্যক্তিটি এই অপকর্ম করেছে। কেননা রুমেলদের বাড়িতে ভাড়া থাকতেন ওই গৃহবধূ। বিয়ের দেড় মাস পরই স্ত্রীকে রেখে ওই গৃহবধূর স্বামী মালয়েশিয়ায় চলে যান। স্বাভাবিকভাবেই মালয়েশিয়ায় যাওয়ার পর প্রবাসী স্বামীর সঙ্গে প্রায়ই মোবাইল ফোনে অডিও-ভিডিও কলে কথা বলতেন ঐ গৃহবধু। স্বামীর ইচ্ছায় বিভিন্ন ধরণের ছবিও পাঠাতেন। তার বিকাশ নম্বরে স্বামী টাকা পাঠাতেন। নিজেই টাকা উত্তোলন করতেন। কিন্তু সেই গৃহবধূ অসুস্থ হওয়ায় স্বামীর অনুমতিক্রমে তার ব্যবহৃত মোবাইল ফোনটি রুমেল মিয়াকে দিয়ে বিকাশের টাকা উত্তোলন করেন। এভাবে বেশ কয়েকবার টাকা উত্তোলন করে মোবাইল ফোন সেটটি ফেরত দেয় রুমেল। আর সুযোগে বুঝে রুমেল মোবাইল সেট থেকে গৃহবধূর ব্যক্তিগত ছবিগুলো কৌশলে রেখে দেয়। এরপর রুমেল আরো কয়েকজন বন্ধু জুটিয়ে তাদের সহযোগিতায় গৃহবধুর ব্যক্তিগত ছবিগুলো এডিট করে রুমেলের ছবির সঙ্গে যুক্ত করে ছবিগুলো বিকৃত করে। পরে ঐ গৃহবধূকে ফোন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার হুমকিও দেয়। কিন্তু স্বামী স্ত্রীর ইজ্জত রক্ষার্থে সেই গৃহবধূ তাদের পঞ্চাশ হাজার টাকা প্রদান করে। তবুও তারা ক্ষান্ত হয় না। এতো কিছুর পরও তারা গৃহবধূকে ফোনে কুরুচিপূর্ণ কথাবার্তা বলে। তাকে আরো টাকা দেয়ার জন্যে হুমকি দেয়। অন্যথায় তার ছবিগুলো ফেসবুকে ভাইরাল করে দেয়ার হুমকি দেয়। এসবই ছিলো বিশ^াসঘাতকতা। এরপর তারা ছবিগুলো ফেসবুকে ছড়িয়ে দেয়। প্রকাশিত সংবাদের মাধ্যমে জানতে পারলাম, এর পরের ঘটনা আরো ভয়াবহ। সেই গৃহবধূ সেখান থেকে পালিয়েও রক্ষা পায়নি। তারা হুমকি ধমকি দিয়েই চলেছে বিভিন্নভাবে।
অতএব, এ ধরনের ঘটনাকে আমরা ইভট্রিজিং হিসেবে ধরে নিতে পারি। এ ধরনের মানুষ সমাজের কীট। তাদেরকে আইনের আওতায় আনা উচিত। প্রবাসীর স্ত্রীর পর্ন ছবি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো অন্যায় কাজ হয়েছে। যেহেতু এ ঘটনায় সত্যতা পাওয়া গেছে ও ইভট্রিজিংকারীদের ধরা সম্ভব হয়েছে; সেহেতু তাদের কঠোর শাস্তি হওয়া দরকার। তাহলে অন্যরা এ ধরনের ঘটনা ঘটাতে সাহস পাবে না। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না
০২ অক্টোবর ২০২০ খ্রি. ১৭ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ১৪ সফর ১৪৪২ হিজরি, শুক্রবার







