নবনির্বাচিত ১৫নং ওয়ার্ড কাউন্সিলর অ্যাড. কবির হোসেন চৌধুরীর কৃতজ্ঞতা

সাইদ হোসেন অপু চৌধুরী, সিনিয়র করেসপন্ডেন্ট:

চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর অ্যাড. কবির হোসেন চৌধুরী এক বিবৃতিতে বলেছেন, গত ১০ অক্টোবর শনিবার চাঁদপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সকাল নয়টা থেকে শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভােটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচন উপলক্ষে ভােটারদের মধ্যে যথেষ্ট উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডের ভােটাররা তাদের মূল্যবান ভােট দিয়ে আমার উটপাখি প্রতীকে জয়যুক্ত করায় সম্মানিত ভােটারদের আমি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।

আপনারা আমার ওপর যে আস্থা ও বিশ্বাস স্থাপন করেছেন, আমি আমার সততা, আন্তরিকতা, নিষ্ঠা, মেধা, দক্ষতা ও আমার নিরলস শ্রম দিয়ে আপনাদের সে আস্থা ও বিশ্বাসের পূর্ণ মর্যাদা রক্ষী করতে প্রতিশ্রুতিবদ্ধ। আপনাদের নির্বাচিত পৌর কাউন্সিলর হিসেবে আমাকে আপনাদের সেবা করার সুযােগ দিয়েছেন, আমাকে সম্মানিত করেছেন, আপনাদের দেয়া এ দায়িত্ব আমি যথাযথভাবে পালনে আমার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।

সাথে সাথে আমি আমাদের চাঁদপুর ও হাইমচরের উন্নয়নের রূপকার, মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি আপার প্রতিও আমার কৃতজ্ঞতা জানাই। এছাড়াও ১৫নং ওয়ার্ডে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতা-কর্মীদের আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

১৯ অক্টোবর ২০২০ খ্রি. ০৩ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ০১ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, সোমবার

You might like